আইসিসিবিতে তিন দিনব্যাপী জ্যাকারি পোর্টেবল পাওয়ার স্টেশন প্রদর্শনী শেষ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’ শেষ হয়েছে। রোববার শেষ হওয়া এ প্রদর্শনীতে বিশ্বখ্যাত ব্র্যান্ড জ্যাকারির তিনটি নতুন মডেলের পোর্টেবল পাওয়ার স্টেশন উন্মোচন করা হয়েছে।


