সরকার উৎখাত ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট তৈরিতে জড়িত এসপি জাহাঙ্গীর: এজাহারে অভিযোগ
‘বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদতদাতাদের সহায়তায় বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট তৈরি ও বাস্তবায়নে সহায়তা করছিলেন এসপি জাহাঙ্গীর আলম।

