রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

