সিলেটে সীমান্তে ৪৮ বিস্ফোরক ১০০ ডেটোনেটর উদ্ধার
সিলেটের কানাইঘাটে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে কানাইঘাট সীমান্তের নুনছড়া চাবাগান এলাকা থেকে এগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল।



