রাউজানে দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আতঙ্কে বন্ধ দোকানপাট
ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাটের আমির মার্কেটে এ ঘটনা ঘটে।


