ভারতের ফাইনালযাত্রা থামাতে পারল না ভুটান
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্যের ধারাবাহিকতা বজায় থাকল। ভুটানকে ২-১ গোলে হারিয়ে টানা দশমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়নরা। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দুই গোলের লিড নিয়েও শেষ দিকে কিছুটা চাপে পড়েছিল ভারত।


