সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালে জন্য ৪০ কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে হাজিরা দেওয়ার পরও শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

