‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’
‘স্যার, মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিল একটা ধানক্ষ্যাত, সেইটাও ভাঙতাছে।’ এভাবেই কষ্টের কথা বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আইয়ুব আলী।


