মালয়েশিয়ায় দুর্ঘটনায় মারা গেলেন জকিগঞ্জের রাজন, দেখা হলো না সন্তানের মুখ
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার রাজন বিশ্বাস (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী। মাত্র ২৬ দিন আগে দেশে তার একটি পুত্রসন্তানের জন্ম হয়।



