সন্দ্বীপে ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল
চট্টগ্রামের সন্দ্বীপে ষষ্ঠবারের মতো আয়োজন করা হচ্ছে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।


