তুরস্ক-কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠকের পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আওতায় কোনো দেশ বাইরের কোনো সশস্ত্র হামলার শিকার হলে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ।


