২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র
২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে টানা এক বছর ধরে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালককে পরামর্শ দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন।

