শিল্পে অসন্তোষ নয়, আলোচনায় সমাধান খোঁজার আহ্বান
কোনো অজুহাতেই যেন পোশাকশিল্পে শ্রম অসন্তোষ সৃষ্টি না হয়। এই ব্যাপারে শ্রমিক, মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজনৈতিক ও ব্যাবসায়িক উস্কানিতে পা না দিয়ে কর্মস্থলে ফিরতে শ্রমিকদের পরামর্শ দিয়েছেন তারা।


