জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকেই এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের দায়িত্ব নিতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়ন কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত বাধ্যবাধকতা।

