হুমায়ূন আহমেদের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনি পসরে’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প, তাঁর নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গান- এই দুইয়ের মেলবন্ধনে মঞ্চস্থ হলো শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


