শ্যামনগর সীমান্তে ৯ জনের অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে নয়জন ব্যক্তি। বৃহস্পতিবার রাতে ভারতের খোসবাড়ি এলাকায় তারা জড়ো হয়। এ সময় বিজিবির বাঁশঝাড়িয়া ক্যাম্পের সদস্যরা সতর্ক অবস্থান নেওয়ায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।


