ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে অভিনব কায়দায় এ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।



