শিক্ষার্থীদের সুবিধার্থে গণগ্রন্থাগারের সময়সূচি পরিবর্তনের উদ্যোগ
স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের সুবিধার্থে দেশের সরকারি গণগ্রন্থাগারগুলোর সময়সূচি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। নতুন প্রস্তাব অনুযায়ী, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় খুলবে এবং বন্ধ হবে সন্ধ্যা ৭টায়।


