৪ কোটি টাকার সড়ক, দুই বছরেই ১০০টির বেশি গর্ত
নাটোরের লালপুরে চার কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা একটি সড়ক মাত্র দুই বছরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে উপজেলা পরিষদের সামনে থেকে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণ কাজ করে এলজিইডি।



