চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, লাইভে বাঁচার আকুতি
চট্টগ্রামের ফটিকছড়িতে জনসমাগমপূর্ণ এলাকায় এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় ওই যুবক নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

