খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা অফিসে অগ্নিসংযোগ
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ২টার পর এ ঘটনা ঘটে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

