১০ লিটার জ্বালানি তেলে ৫৩০ মিলিলিটার কম
পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

