আটক ব্যক্তিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি নেতা
শেরপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে আটক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


