টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আটক ৩
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির টহল দলের ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাস ভাঙচুর করা হয়।



