মাগুরা সরকারি সোহরাওয়ার্দী কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজের পুরোনো ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতর লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পান কলেজসংশ্লিষ্টরা।

