শোষণমুক্ত সমাজ নির্মাণের সংগ্রাম জোরদারের আহ্বান
শোষণমুক্ত সমাজ নির্মাণের সংগ্রামকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের নেতারা বলেছেন, পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য এবং যুদ্ধের বিরুদ্ধে শ্রমিক শ্রেণি ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম গড়ে তুলতে হবে।


