জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতার প্রশ্ন
জলবায়ু পরিবর্তনের প্রভাব সকলের ওপর পড়লেও এর প্রভাব মোকাবিলার সক্ষমতা সবার সমান নয়। এর পেছনে মূলত দায়ী সমাজের সব পর্যায়ে নারীর প্রতি কাঠামোগত বঞ্চনা ও বৈষম্য, যা সমাজ থেকে শুরু করে শাসন ব্যবস্থাকেও প্রভাবিত এবং পিতৃতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করে।



