জমির শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধ চায় রিহ্যাব
জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহ্যাব। সংগঠনটি বলেছে, এ ধরনের ব্যবসায়িক মডেলে ক্রেতার অর্থ, জমির মালিকানা, ফ্ল্যাটের আইনগত অধিকার এবং ভবনের নিরাপত্তা ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে।


