সিআইডি কার্যালয়-ঢাবি ক্যাম্পাস-পল্লবী থানায় ককটেল ও ভাটারায় বাসে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কয়েক মিনিটের ব্যবধানে চার স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়েছে। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



