মুশফিক-তাসকিনকে ফিরিয়ে সিলেট টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।


