ব্যালন কেন পেলেন না তারা
আগের দিনই হাইভোল্টেজ ‘এল ক্ল্যাসিকো’র ক্লান্তি ঝেড়ে ফেলে পরিবার আর বন্ধুদের নিয়ে বার্সেলোনা থেকে চার্টার্ড জেটে চেপে লন্ডনে ল্যান্ড করেছিলেন ইয়ামাল। চোখে ছিল বিশ্বকাপ জয়ের টাটকা আলো আর সোনালি বলটা ছুঁয়ে দেখার অদম্য আকাঙ্ক্ষা।




