নারীর শাসনে অপরাধের সাম্রাজ্য, মুখোমুখি কীর্তি-রাধিকা
নারীর শাসনে গড়ে ওঠা এক অপরাধ জগতের ক্ষমতা, উত্তরাধিকার আর প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার সিরিজ ‘আক্কা’। এতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে ও দক্ষিণি তারকা কীর্তি সুরেশ।



