হজের পর জাঙ্গুকে ফেরালেন তাইজুল
শুরুর দিকে খরুচে বোলিং করলেও পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন তাইজুল ইসলাম। তার স্পিনে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬তম ওভারে কোনো রান খরচ না করেই কাভেম হজ ও আমির জাঙ্গুকে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার।


