নতুন সাজে ফিরছে হোটেল সারিনার ভারতীয় রেস্তোরাঁ অমৃত
অমৃতের নতুন সাজে রয়েছে ভারতীয় নকশার ছোঁয়া। উষ্ণ ও আরামদায়ক পরিবেশে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে খাবার ঘর। শুধু অন্দরসজ্জায় নয়, খাবার পরিবেশনেও আনা হয়েছে নতুনত্ব।
