ওসমান ফারুকের পদত্যাগের খবরে বিস্মিত কিশোরগঞ্জের বিএনপির নেতারা
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত মনে হয়েছে। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে স্থানীয় কয়েক নেতার কথা হয়েছে, কিন্তু পদত্যাগের কোনো আভাস তাঁরা পাননি।

