ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০
ক্রিকেটে কিছু নাম শুধু নাম নয়। একটা ইতিহাস, একটা আবেগ, কখনো কখনো একটা গোটা প্রজন্মের স্মৃতি।ভারতীয় ক্রিকেটে বীরেন্দর শেবাগ আর রাহুল দ্রাবিড় তেমনই দুটি নাম। একজনের ব্যাটে ছিল ঝড়ের উন্মাদনা, অন্যজনের ব্যাটে ধৈর্যের আশ্চর্য শিল্প।


