বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। বাউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ শিক্ষার্থী নিবন্ধন করেন।

