জুম সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, দূর থেকেই নেওয়া যায় কম্পিউটারের নিয়ন্ত্রণ
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। ত্রুটি দুটি কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারেন সাইবার হামলাকারীরা।



