প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবস্থান শাহবাগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
