সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন
সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি।
