৩০ টাকা কেজি দরের চাল কিনতে ভিড়
নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ ওএমএস কর্মসূচিতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ওএমএসের ট্রাক থেকে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন।

