গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও
৩৩ মিনিটেই ৪ গোল। তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত গ্রিসের জালে গুনে গুনে ৭ গোল।


