ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে একটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তা হলো রাশিয়ার দখলে থাকা দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে কিয়েভকে। আজ শনিবার প্রকাশিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যে এমন তথ্যই উঠে এসেছে।২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।


