ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী
তুরস্ক জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিশ্বনেতারা ইরান প্যাভিলিয়ন দেখেছেন কি না, জানি না। ফুলের মালা গলায় হাসিমুখে শিশুরা সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছে। পাশে ভাঙা স্কুল ঘর, পোড়া ব্যাগ, ব্যাগের চেইনে ঝোলানো শখের পুতুল আর সামনে এক ভাঙা ব্ল্যাকবোর্ড।



