‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’। আজ শুক্রবার সকাল ১০টায় ‘প্রিন্স আওলাদ–৭’ লঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

