মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট
সিঁড়ি দিয়ে কয়েক তলা ওঠার পরই কি বুক ধড়ফড় করে? একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরি। তবে ব্যায়াম বন্ধ করার পর হৃৎস্পন্দন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিতে পারে।


