ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল
ফিরোজ গান্ধীর অনেক দোষ ছিল, অনেক ত্রুটি ছিল। তবু ইন্দিরা গান্ধী তাঁকে পছন্দ করতেন। সব ভালো–মন্দসহ। শ্বশুর–শাশুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।সোনিয়া তাঁর শ্বশুরমশাই ফিরোজ গান্ধীকে দেখেননি।

