‘মিসাইল সিটি’ প্রকাশ্যে আনল ইরান, যুদ্ধের জন্য কি প্রস্তুত
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ১০ নভেম্বর নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ করেছে। এ সময় দেশটির শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে একের পর এক ভয়াবহ ‘চমক’ দেখবে শত্রুরা।

