আমিনুল ইসলাম বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’
ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁই ছুঁই। ব্যাটিং করতে নামার সময় তাঁর মনে হচ্ছিল, ৩০-৪০টা রান যদি করতে পারি! করলেন ১৪৫। সেটিও ৫৩৫ মিনিট ব্যাটিং করে! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম মহাকাব্য লেখা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে।


