মুম্বাই হয়ে দুবাই পালিয়ে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মুম্বাই যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করা হয়।



